মালয়েশিয়ার নিলাই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ঘোষণা

উচ্চশিক্ষাগ্রহণে মালয়েশিয়া এখন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় গন্তব্য।  কোনো দেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার আগে অবশ্যই জেনে নিতে হবে সেই দেশের শিক্ষাব্যবস্থা কেমন, কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কত, থাকা-খাওয়া ও যাতায়াত খরচ কেমন ইত্যাদি।
 
এশিয়ার 'ইউরোপ’ খ্যাত মালয়েশিয়া বর্তমানে বিশ্বের ১৮০ দেশের এক লাখ ষাট হাজার শিক্ষার্থীর উচ্চ শিক্ষা গ্রহণ কেন্দ্র।  মালয়েশিয়ায় অধ্যয়নরত এবং ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যাও কম নয়।
 
নিলাই বিশ্ববিদ্যালয় : মালয়েশিয়ার বিখ্যাত ‘নিলাই ইউনিভার্সিটির ক্যাম্পাস সেরেমবানে অবস্থিত, যা কুয়ালালামপুরের কাছে। এটি স্থাপিত হয় ১৯৯৮ সালে। ক্যাম্পাসটি আধুনিক সব সুবিধাসহ ১০৫ একর জায়গা নিয়ে নির্মিত। নিলাই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যা বর্তমানে মালয়েশিয়ার টপ বিশ্ববিদ্যালয়ের ভেতর অন্যতম। প্রতিষ্ঠানটির ৮৫ শতাংশ ফ্যাকাল্টিই পিএচডি ডিগ্রিধারী। এখানে প্রকৌশল, নার্সিং, ব্যবসা এবং এ্যাকাউন্টিং, হসপিটালিটি এবং ট্যুরিজম, মাল্টিমিডিয়াসহ বিভিন্ন প্রোগ্রামে পড়াশোনা করার সুযোগ রয়েছে। সম্প্রতি নিলাই ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মেধাভিত্তিতে বিভিন্ন স্কলারশিপ ঘোষণা করেছে।
 
যোগাযোগ করতে পারেন : শিক্ষার্থীদের জন্য সুখবর হলো ‘ভিসা রিপাবলিক সেন্টার’ ও ঢাকার ‘মেন্টরস স্ট্র্যাডি অ্যাবরড’-এর যৌথ প্রচেষ্টায় নিলাই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার জন্য বৃত্তির সুযোগ করে দিচ্ছে।  আসন্ন ‘স্কলারশিপ সাক্ষাৎকার’ সম্পর্কে ‘ভিসা রিপাবলিক সেন্টার’-এর সিনিয়র কনসালট্যান্ট মেহদারুল সিদ্দিকি জানান, নিলাই ইউনিভার্সিটির শিক্ষাব্যবস্থা সম্পর্কে প্রয়োজনীয়সব ধরনের তথ্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি’। যোগাযোগ: ০১৭৯৯৬৪৬৪৯৫, ০১৭৯৯৬৪৬৪৯৬