‘আমার জন্মভূমি এই বাংলাদেশ’ শিরোনামে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত হল এস কে সমীরে দেশের গানের একটি সিঙ্গেল ট্রাক। গানটির কথা লিখেছেন মাহফুজ বিল্লাহ শাহী। গানটিতে কণ্ঠ
দেওয়ার পাশাপাশি সুর ও সঙ্গীত আয়োজন করেছেন এস কে সমীর নিজেই । গানটি প্রকাশিত হয়েছে সুরঞ্জলির ব্যানারে।
গানটির প্রসঙ্গে এস কে সমীর বলেন, ‘‘সস্পূর্ণ মেলো রক ঘরানার গানটি সঙ্গীত পিপাসু সকল শ্রোতাদের কথা মাথায় রেখেই সুর ও সঙ্গীত আয়োজন করার চেষ্টা করেছি। গানটি শুনলে যাতে সকল শ্রোতার মধ্যে দেশের প্রতি শ্রদ্ধা-ভক্তি আরো বেশি জাগ্রত হয় সেই চেষ্টাই করেছি।’’
গানটি শোনা যাবে এক্সক্লুসিভ জিপি মিউজিক, রবি ইউন্ডার মিউজিক অ্যাপসে ও সুরঞ্জলি'র নিজস্ব ইউটিউব চ্যানেলে।
ইত্তেফাক/মোস্তাফিজ