এসআইবিএলের সঙ্গে ওয়ার্ল্ড রেমিটের চুক্তি স্বাক্ষর

সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ও বিশ্বের শীর্ষস্থানীয় মানি ট্রান্সফার কোম্পানি ওয়ার্ল্ড রেমিটের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ফলে দেশব্যাপী বিস্তৃত এসআইবিএল-এর ১৫৫টি শাখা ও ৯৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে গ্রাহকরা রেমিট্যান্স সেবা গ্রহণ করতে পারবেন। ওয়ার্ল্ড রেমিটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল লিঊ, এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। — প্রেস বিজ্ঞপ্তি