রাবিতে ‘বঙ্গবন্ধু জনক জ্যোতির্ময়’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু জনক জ্যোতির্ময়’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে রাবি বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মোড়ক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 
বঙ্গবন্ধু পরিষদ রাবি শাখার সভাপতি অধ্যাপক মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও বঙ্গবন্ধুর পরিষদের সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্রের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাবির সাবেক উপাচার্য ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার অধ্যাপক এম সাইদুর রহমান খান।
 
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।
 
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সাংসদ মো. আয়েন উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রোস্তম আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলাম, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক মো. জুলফিকার আলী প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য জনাব ফজলে হোসেন বাদশা।
 
ইত্তেফাক/আরকেজি