প্রথম বাংলাদেশি হিসেবে দুটি বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন মাশরাফি। এর আগে কোনো বাংলাদেশি অধিনায়কই এই কীর্তি গড়তে পারেননি। আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে মাঠে গড়াবে বিশ্বকাপের আসর। এর আগে ২০১৫ সালে যৌথভাবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মাশরাফি। তার নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে উঠে টাইগাররা। শেষ আটে ভারতের কাছে ১০৯ রানে হারে টাইগাররা। গ্রুপ পর্বে ৬ ম্যাচে ৩ জয় ২ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পুল ‘এ’র শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের ৩ জয় এসেছিল ইংল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে। মাশরাফির নেতৃত্বে এখন অবধি ৭৩ ওয়ানডেতে ৪০ জয়, ৩১ হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। বাকি দুটি হয়েছে পরিত্যক্ত।