বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কারাগারে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং কারামুক্তির পর তিনি নিজেই দেশে নাকি বিদেশে চিকিৎসা করাবেন- সে বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
এক বিবৃতিতে রিজভী বলেন, ‘শুক্রবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সেখানে বিএনপি মহাসচিব অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন- কারাগারে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং কারামুক্তির পর দেশনেত্রী দেশে নাকি বিদেশে চিকিৎসা করাবেন- সে বিষয়ে তিনি নিজেই সিদ্ধান্ত নিবেন।’
রিজভী বলেন, ইতোমধ্যে কিছু কিছু অনলাইনে মহাসচিবের এই বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হয়েছে। সংবাদ সম্মেলনে যে বিষয়টি পরিষ্কার করে বলা হয়েছে, সেটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মনগড়া বক্তব্য হিসেবে প্রচার করা অসৎ সাংবাদিকতাসূলভ। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়।
ইত্তেফাক/ইউবি