সিরিয়ার দৌমা থেকে বেসামরিক মানুষকে সরিয়ে নিতে চুক্তি

সিরিয়ার দৌমা থেকে কয়েক শত বেসামরিক লোককে অন্যত্র চলে যাবার সুযোগ করে দিতে বিদ্রোহীদের সঙ্গে একটি চুক্তি করেছে রাশিয়া। রবিবার একটি পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে। পূর্ব ঘৌতায় এটাই বিরোধীদলের সর্বশেষ দখলকৃত এলাকা। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ‘ইদলিবে যেতে ইচ্ছুক কয়েক শত বেসামরিক লোককে সেখানে যাবার সুযোগ করে দিতে একটি আংশিক চুক্তি হয়েছে।’ সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘একটি সম্পূর্ণ চুক্তির জন্য আলোচনা অব্যাহত রয়েছে।’ এএফপি।
 
ইত্তেফাক/সেতু