মিসরের সিনাই উপত্যকায় ৬ জঙ্গিসহ ২ সেনা নিহত

মিসরের সিনাই উপত্যকায় গত সপ্তাহে আইএস (ইসলামিক স্টেট) বিরোধী অভিযানকালে ছয় জঙ্গি ও দুই সেনা সদস্য নিহত হয়েছে। সেনা সূত্রে একথা জানা গেছে। খবর এএফপি’র।
 
আবদেল ফাত্তাহ আল সিসি সম্প্রতি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আগামী তিন মাসের মধ্যে সিনাই উপত্যকা থেকে আইএস জঙ্গি নির্মূলের ঘোষণা দেন। এর প্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি থেকে সিনাই উপত্যকায় ব্যাপক অভিযান শুরু হয়।
 
সেনা মুখপাত্র তামের রিফাই বলেন, সিনাই এলাকার অত্যন্ত বিপদজনক জঙ্গি আস্তানায় সেনারা অভিযান চালিয়ে ছয় আইএস জঙ্গিকে হত্যা করেছে। অভিযানকালে একজন সেনা কর্মকর্তা ও একজন সেনা সদস্য নিহত হয়।
 
সেনা বাহিনীর সদস্যরা অভিযানকালে পাঁচশ’ তালিকাভুক্ত অপরাধীকে গ্রেপ্তারেও সক্ষম হয়েছে। সরকারি হিসেব মতে, অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত সিনাই উপত্যকায় ১শ’রও বেশি জঙ্গি ও ২২ সেনা সদস্য নিহত হয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু