হিজলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশাল অফিস ও হিজলা সংবাদদাতা

বরিশালের হিজলায় পুকুরে ডুবে আড়াই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো— কালিকাপুর গ্রামের দিদার হাওলাদারের মেয়ে ইভা আক্তার ও হাসান মাহমুদের মেয়ে রাইশা আক্তার। সম্পর্কে তারা দুজন মামাতো-ফুফাতো বোন।

স্থানীয়রা জানান, শিশু দুটি বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলছিল। এ সময় তারা পুকুরে ডুবে নিখোঁজ হয়। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পরে দুজনকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

হিজলা থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।