বেইজিংয়ে একটি বৈদ্যুতিক বাইকের দোকানে রবিবার ভোরে এক অগ্নিকাণ্ডে চারজন মারা গেছে। পৌরসভা দমকল বিভাগ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
হাইদিয়ান জেলায় স্থানীয় সময় রাত ১টা ২৩ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ৫০ বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত দুটোর কিছু আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু