নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে ছুরিকাঘাতে স্ত্রী রাহেলা বেগমকে হত্যা করেছে স্বামী। মঙ্গলবার ভোরে পৌরসভার পশ্চিম পায়রাডাঙ্গা সেনের খামার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই আবু তালেব মিয়া বাদী হয়ে ঘাতক ইসলাম আলীকে আসামি করে নাগেশ্বরী থানায় মামলা করেছেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির উল ইসলাম চৌধুরী জানান, আসামি পলাতক। গ্রেফতারের চেষ্টা চলছে।