গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গফরগাঁওয়ে রৌহা গ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে নার্গিস আক্তার (৪২) নামে এক গৃহবধূ মারা গেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গফরগাঁও থানার ওসি আবদুল আহাদ খান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।