জাতীয় বিশ্ববিদ্যালয়

১ম বর্ষ স্নাতক পাস ও সম্মান প্রফেশনাল ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকা ৪ এপ্রিল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক পাস ও  সম্মান প্রফেশনাল শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা ৪ এপ্রিল বুধবার প্রকাশ করা হবে।
 
SMS এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোন মোবাইল থেকে ১ম বর্ষ স্নাতক পাস-এর ক্ষেত্রে  (nu<space>atdg<space>roll no ও সম্মান প্রফেশনাল-এর জন্য (nu<space>athp<space>roll no) লিখে ১৬২২২ নম্বরে  Send  করে এবং একই দিন রাত ৯টা থেকে ওয়েবসাইটেwww.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions এ ফল পাওয়া যাবে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি