বলিভিয়ায় শক্তিশালী ভূমিকম্প

 
বলিভিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৮। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
 
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি তারিজা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠের ৫৬২ কিলোমিটার গভীরে আঘাত হানে। বাসস।
 

ইত্তেফাক/এএম