ঝিনাইদহে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো এক বছরের  বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
 
আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. গোলাম আজম এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী হচ্ছে, মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের সোনা মিয়ার ছেলে হাসান (৪০)।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের ২০ আগস্ট মহেশপুর থানার পুলিশ আলমপুর গ্রাম থেকে ৫১ বোতল ফেনসিডিলসহ হাসানকে আটক করে। এব্যাপারে পুলিশ বাদী হয়ে মহেশপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে। তদন্ত শেষে এস আই মির এ বি সিদ্দিকী আসামি হাসানের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে এই দণ্ড দেন।
 
ইত্তেফাক/এসএস