ঢাবি ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ১৫ শিক্ষার্থীর বৃত্তি লাভ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

কৃতিত্বপূর্ণ ফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ১৫ মেধাবী শিক্ষার্থী বৃত্তি লাভ করেছেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ রকিব উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন।