ইয়েমেনে সৌদি হামলায় নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে: জাতিসংঘ

বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দরনগরী হুদিইদাতে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় যে কজন নিহত হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। জাতিসংঘ একথা জানায়। খবর এএফপি’র।
 
সোমবার জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এক বিবৃতিতে জানায়, হামলায় বেশ কিছু শিশুর প্রাণহানির বিষয়ে জাতিসংঘ নিশ্চিত হয়েছে। এছাড়া আরো কিছু শিশু নিখোঁজ এবং ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও শিশুর লাশ উদ্ধার করা হচ্ছে। 
ইয়েমেনে ২০১৫ সালের মার্চে সংঘাত শুরুর পর শিশুদের ওপর এটিই সবচেয়ে বড়ো ধরণের বর্বরোচিত হামলা। নিরাপত্তা বাহিনীর বরাতে এএফপি জানায়, বন্দরনগরী হুদিইদাতে সোমবারের বিমান হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, ঘটনাটি তদন্ত করা হবে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু