জবি ছাত্রলীগের কমিটি স্থগিত, তদন্ত কমিটি গঠন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ ও গত ১ এপ্রিল টেন্ডার নিয়ে আলিয়া মাদ্রাসা ছাত্রদের মারধরের ঘটনাকে কেন্দ্র জবি ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিতের কথা জানানো হয়।
 
সুত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে খেলার মাঠেই জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ালে সভাপতি তরিকুল ও সাধারণ সম্পাদক রাসেল তাদের নিয়ে ক্যাম্পাসে বসে বিষয়টি মিমাংসা করে দেন। কিন্তু সভাপতি গ্রুপের কর্মীরা সাধারণ সম্পাদক গ্রুপের এক কর্মীকে একা পেয়ে তার ওপর হামলা করে। এতে করে সংঘর্ষ আবারও ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এবং সভাপতি-সাধারণ সম্পাদক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
 
এদিকে গত ১ এপ্রিল দক্ষিন সিটি করপোরেশনের টেন্ডার নিয়ে আলীয়া মাদ্রাসা ও জবি ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫জন মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
 
১ এপ্রিল ঘটনা তদন্তে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করে আজ থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংগঠন।
 
ইত্তেফাক/রেজা