গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন হঠাৎ অসুস্থ

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে। 
 
বুধবার দুপুরে সচিবালয়ে অসুস্থ হয়ে পড়ার পর তাকে  হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া। 
 
মন্ত্রী সকালে অফিসে এসে একটি বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠক শেষে নিজ কক্ষে ফিরে নিজের বাম হাত অবশ বোধ করেন। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কিছু নেই। তবে তাকে পর্যবেক্ষণের জন্য আজকে তাকে হাসপাতালে থাকতে হবে।
 
ইত্তেফাক/ইউবি