সালমান-ক্যাটরিনার সম্পর্ক নিয়ে নতুন করে বলার কিছু নেই। ভাইজানের পারিবারের সাথে বেশ ভালো সম্পর্ক ক্যাটরিনা কাইফের। তাই সালমানের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে দেখা যায় ক্যাটরিনাকে। কিন্তু এবার সালমানের ভাগ্নে আহিলের জন্মদিনে দেখা যাবে না ক্যাটকে। তিনি নাকি ব্যস্ত রয়েছেন।
বর্তমানে শাহরুখ খানের ‘জিরো’র শুটিং নিয়েই শুধু যে ব্যস্ত ক্যাটরিনা, তা নয়। বোন ইসাবেলাকে নিয়েও এখন বেশ দৌড়ঝাঁপ করতে হচ্ছে ক্যাটকে।
তবে তাই বলে সালমানের কোনো বান্ধবী অনুষ্ঠানে আসবেন না তা হয় না। সালমানের বান্ধবী ইলিয়ানাকে নাকি অর্পিতা নিজে নিমন্ত্রণ জানিয়েছেন ছেলের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য।
ইত্তেফাক/মোস্তাফিজ