রূপগঞ্জে বৈশাখী মেলায় ইত্তেফাক গ্যালারিতে দর্শনার্থীদের ভিড়

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও গাজী গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত তিন দিনব্যাপী বৈশাখী মেলার শেষ দিনে মঙ্গলবার ‘ইত্তেফাক গ্যালারি’তে ভিড় করেন দর্শনার্থীরা।

দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত রূপগঞ্জের বাছাই করা পাঁচ শতাধিক সংবাদের কাটিং দিয়ে সাজানো হয় গ্যালারিটি। মেলায় গ্যালারিটি পরিদর্শন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, সহ-সভাপতি মো. রমজান আলী, যুবলীগ নেতা ইমন হাসান খোকন, আওয়ামীলীগ নেতা সালাহউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক মো. মাসুম ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, শিক্ষক নেতা হাজী আলী ওসমান, রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন সমিতির মহাসচিব শামীমা আক্তার ঝুনু, এনামুল হক সিকদার, মজিবুর রহমান প্রমুখ।