হোয়াইট হাউসের সংবাদ পরিবেশনকারী সাংবাদিকদের সংগঠন হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের (ডব্লিউএইচসিএ) এবারের নৈশভোজেও অংশ নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছরও তিনি যাননি। এর মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প ৩৬ বছরের ঐতিহ্য ভাঙেন।
ঐতিহ্যবাহী এই নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব ও ওয়াশিংটনের প্রভাবশালী ব্যক্তিরা অংশ নেন। আগামী ২৮ এপ্রিল নৈশভোজ অনুষ্ঠিত হবে।
সংগঠনের প্রেসিডেন্ট মার্গারেট তালেভ জানিয়েছেন, হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে প্রেসিডেন্টের পক্ষে হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স অংশ নেবেন বলে। -রয়টার্স
ইত্তেফাক/মোস্তাফিজ