ঘোষণা করা হয়েছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’-এর তালিকা। এরইমধ্যে জানা হয়ে গেছে কারা এবং কোন চলচ্চিত্র পাচ্ছে শ্রেষ্ঠের পুরস্কার। ২০১৬ সালে আলোচিত চলচ্চিত্র ছিল ‘আয়নাবাজি’। আর এই ছবিটির মধ্য দিয়ে চঞ্চল চৌধুরী শুরু থেকে প্রশংসিত দর্শকদের কাছে। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতার পুরস্কারটি হলো তার।
চঞ্চল চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘ভীষণ আনন্দিত এমন একটি সংবাদ শোনার পর। পুরস্কারটি দর্শকদের উত্সর্গ করলাম। কারণ আমাদের চলচ্চিত্রের গত কয়েকবছরের যে অবস্থা ছিল তা দর্শকদের কারণেই অনেকটা ঠিক হয়েছে। তারা এখন আমাদের চলচ্চিত্র দেখছে। আয়নাবাজি ছবিটি মুক্তির পর তাদের যে প্রতিক্রিয়া দেখেছি তা নতুন করে বলার কিছু নেই।’
এটি চঞ্চলের দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর আগে ‘মনপুরা’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি।
ইত্তেফাক/রেজা