মিসরে সিসির শাসনের মেয়াদ বাড়াতে সম্মতি এমপিদের

মিসরে প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির শাসনের মেয়াদ বাড়াতে সংবিধান সংশোধনে মত দিয়েছে পার্লামেন্ট। এমপিরা সিসিকে সমর্থন দিয়েছেন। সংবিধান সংশোধন করা হলে সিসি ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। সংশোধন না হলে ২০২২ সালে তার শাসনের দ্বিতীয় মেয়াদ শেষ হবে। কিন্তু সংশোধনের জন্য আগামী ৩০ দিনের মধ্যে একটা গণভোট করতে হবে। তার বর্তমান মেয়াদ ছয় বছর করা হতে পারে। এরপর আবার তিনি নির্বাচনে প্রার্থী হতে পারেন। -বিবিসি