আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর একের পর এক বিমান হামলায় ২২ জঙ্গি নিহত ও অপর ১০ জন আহত হয়েছেন। এই জঙ্গিদের সঙ্গে তালেবানের সংশ্লিষ্টতা রয়েছে।
রবিবার এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে খাশ উরুজগান জেলায় এ অভিযান চালানো হয়। এই ঘটনায় কোনো বেসামরিক লোক আহত হয়নি। খবর সিনহুয়ার।
ইত্তেফাক/এএম