এবার কাশ্মীরের ‘প্রকৃত স্বাধীনতা’ চেয়ে বিতর্কিত মন্তব্য শোয়েবের

গত কয়েকদিন দিন ধরে শাহিদ আফ্রিদি কাশ্মীর বিতর্ককে উস্কে দিয়েছিলেন। এবার সেই বিতর্কে যোগ দিলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার। 
 
প্রাক্তন পাক পেসার শোয়েব আক্তার টুইটারে নিজের অ্যাকাউন্টে লেখেন, ‘অবশেষে সম্মাননীয় আদালত জামিন দিল সালমানকে। জীবদ্দশায় একদিন অন্তত এই সংবাদ পেতে চাই, যেদিন কাশ্মীর, প্যালেস্তাইন, ইয়েমেন, আফগানিস্তান এবং বিশ্বের সমস্ত উপদ্রুত এলাকায় প্রকৃত স্বাধীনতা ফিরে আসবে। মানবতার অপমৃত্যু এবং নিষ্পাপ প্রাণের হত্যা আমার হৃদয়কে রক্তাক্ত করে। 
 
এই টুইটটি কিছুক্ষণ বাদেই শোয়েব আক্তার ডিলিট করে দেন। এর পর আরেকটি টুইটে পাকিস্তানের প্রাক্তন পেসার লেখেন, ‘পাক-ভারত সম্পর্কের উন্নতির জন্য সীমান্তের দু’পারের যুবসমাজকেই এগিয়ে আসতে হবে। দু’ দেশের নেতৃত্বের কাছে কঠিন প্রশ্ন তুলে ধরতে হবে, বিগত ৭০ বছরের জমানো কাজ কেন আমরা শেষ করতে পারিনি এখনও? আরও ৭০ বছর কি আমাদের এই ঘৃণার সম্পর্ক নিয়েই বাঁচতে হবে?’
 
ইত্তেফাক/ইউবি