'তোর লাগিয়া' পলাশ

প্রযোজনা প্রতিষ্ঠান সিডি ভিশন মিউজিক থেকে প্রকাশিত হয়েছে ক্লোজআপ তারকা পলাশের 'তোর লাগিয়া' শিরোনামের একটি গান। এন আই বুলবুল'র কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সোহেল রাজ। 
 
পলাশ বলেন, গানটির কথা ও সুরে শ্রোতারা নতুনত্ব পাবেন। এটি আমার এই সময়ের ভালো গানগুলোর একটি হবে বলে আশা করছি। অনেক দিন পর শ্রোতাদের নতুন গান উপহার দিতে পেরে ভালো লাগছে।
 
সুরকার সোহেল রাজ বলেন, আমাদের বাংলা গানের শ্রোতারা বরাবরই ফোক ধারার গান শুনতে পছন্দ করেন। এই গানের কথায় সুন্দর একটি গল্প তুলে ধরা হয়েছে। গানটি শুনলে শ্রোতারা সেটি বুঝতে পারবে। গানের কথার সাথে মিল রেখে আমি সুর করেছি।খুব শিগগির গানটির মিউজিক ভিডিও আসবে।
 
ইত্তেফাক/রেজা