রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকায় চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। ওই পথচারীর নাম দেবরাজ চন্দ্র দাস। গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। অপরদিকে মহাখালীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ এই দুজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, নিহত দেবরাজের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শিয়ালগির গ্রামে।
এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে মহাখালীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মারা গেছেন। নিহতের পরনে কালো রংয়ের প্যান্ট ও গেঞ্জি ছিল।