খুবিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ও ঢাকার শাহবাগে আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
 
সোমবার দুপুরে ক্যাম্পাস থেকে মিছিল বের করে বিশ্ববদ্যিালয়ের সামনের খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা খুবির হাদিচত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
 
এদিকে, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের খুলনা জেলা শাখার উদ্যোগে বিকাল ৪টায় খুবির সামনে থেকে জিরোপয়েন্ট পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
 
উল্লেখ্য, কোটা পদ্ধতির সংস্কারসহ পাঁচ দফা দাবিতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ ও জেলা পর্যায়ে আন্দোলন কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা।
 
ইত্তেফাক/আরকেজি