বিওয়াইএলসি’র ইয়ুথ লিডিং চেঞ্জ ইভেন্ট অনুষ্ঠিত

বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার (বিওয়াইএলসি) কর্তৃক শনিবার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি-বাংলাদেশ (আইইউবি) অডিটোরিয়ামে আয়োজিত হয় ইয়ুথ লিডিং চেঞ্জ ইভেন্ট, যেখানে বিওয়াইএলসি গ্র্যাজুয়েটরা তাদের বিভিন্ন সামাজিক উদ্যোগ তুলে ধরেন ও কিভাবে তা বাংলাদেশের সমাজ ব্যাবস্থায় ইতবাচক পরিবর্তন নিয়ে আসছে তা নিয়ে আলোচনা করেন। এসময় তারা বাংলাদেশের প্রধান প্রধান সমস্যাগুলো তুলে ধরেন ও তা মোকাবেলার জন্য বিভিন্ন আইডিয়া ও সমধান নিয়ে কথা বলেন।
 
অনুষ্ঠানে বক্তব্য দেন তাসনিম  জারা, প্রতিষ্ঠাতা ও সভাপতি, আরোগ্য; মুহাম্মদ সুমন মোল্লা সেলিম, প্রধান নির্বাহী কর্মকর্তা, লেট’স লার্ন কোডিং; আনোয়ার আহমেদ, কার্যক্রম সমন্বয়কারী, ক্যাম্পেইন রেইড; ইফফাত জাহান তুষার, প্রতিষ্ঠাতা ও কার্যক্রম প্রধান, গ্রাউণ্ড জিরো; ইমরান আহসান, প্রতিষ্ঠাটা, থিংক টুয়াইস এক্ট ওয়াইজ; রুবিনা আখতার, সিনিয়র সুরক্ষা সহকারী, ইউএনএইচসিআর; আলমির আহসান আসীফ, সহকারী ব্যবস্থাপক, পাঠ্যসূচী উন্নয়ন, বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার; তাসমিয়া আলম, সহপ্রতিষ্ঠাতা এবং সৃজনশীল প্রধান, হুতুম; আফলাতুন কায়সার জিলানী, সংবাদ সম্পাদক, ন্যাচার স্টাডি ডাইজেস্ট; ও মনোষীতা অরুনী, পরিচালক, ওয়েবএবল ডিজিটাল।
 
সভায় বিওয়াইএলসি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি ইজাজ আহমেদ বলে, ‘একটি ন্যায়পরায়ণ, সমান অংশীদারিত্বমূলক এবং সমৃদ্ধ পৃথিবী গড়ে তুলতে তরুণদের নেতৃত্ব শিক্ষা একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে এই দৃঢ় বিশ্বাস নিয়েই বিওয়াইএলসি প্রতিষ্ঠিত হয়েছিলো। এই ইভেন্টের মধ্যমে আমরা আমাদের গ্র্যাজুয়েটদের অবদান তুলে ধরেছি এবং আমরা আশা করছি তা আরও অনেক মানুষ কে সমস্যা সমাধানে উদ্যোগী হতে উৎসাহিত করবে।’
 
বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার (বিওয়াইএলসি) দেশের প্রথম নেতৃত্ব প্রতিষ্ঠান, যা বিভিন্ন মাধ্যমের তরুণদের মধ্যে সংযোগ গড়ে তোলার জন্য এবং সরকারি, বেসরকারি এবং নাগরিক খাতে কাজ করতে প্রয়োজনীয় নেতৃত্ব প্রশিক্ষণ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।
 
ইত্তেফাক/রেজা