সাভারের ছয় মৌজা গাজীপুর সিটিতে অন্তর্ভূক্তির বৈধতা নিয়ে রিট

 
গাজীপুর সিটি করপোরেশনের ভেতরে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা অন্তর্ভূক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের সমন্বয়ে ডিভিশন বেঞ্চে রিটের শুনানি হবে। আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ এ রিট করেন।
 
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন হবে ১৫ মে। ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত। এখানে ভোটার ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। গত ৪ মার্চ সিটি করপোরেশনটির সীমানা নিয়ে গেজেট জারি করে। যেখানে শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ বড়বাড়ী, ডোমনা, শিবরামপুর, পশ্চিম পানিশাইল, দক্ষিণ পানিশাইল ও ডোমনাগকে অন্তর্ভূক্ত করা হয়।
 
রিটে বলা হয়, ২০১৩ সালে এ ছয়টি মৌজাকে অন্তর্ভূক্ত করা হয়েছিলো। ২০১৬ সালে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে এ ছয়টি মৌজা শিমুলিয়ার মধ্যেই ছিলো। নির্বাচনে আজহারুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হন। এখন আবার এ ছয় মৌজাকে সিটিতে অন্তর্ভূক্ত করা হয়। এ ছয়টি মৌজাকে সিটিতে অন্তভূক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
 

ইত্তেফাক/এএম