বেনাপোল ব্যাংকার্স ফোরামের সভাপতি রকিবুল, সম্পাদক আবুল হাসান

বেনাপোলে  অবস্থিত সকল সরকারি-বেসরকারি ব্যাংকে কর্মরত কর্তাদের নিয়ে বেনাপোল ব্যাংকার্স ফোরাম (বিবিএফ) গঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সোনালী ব্যাংক বেনাপোল শাখার অস্থায়ী ফোরাম কার্যালয়ে এ কমিটি গঠিত হয়।

 

১৬ সদস্য বিশিষ্ট  কার্যনির্বাহী পরিষদের সভাপতি  মনোনীত হয়েছেন বেনাপোল সোনালী ব্যাংক শাখার ম্যানেজার এ আর এম রকিবুল হাসান এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ এর ম্যানেজার মোহাম্মদ আবুল হাসান। ফোরামের কার্যনির্বাহী পরিষদের মেয়াদকাল থাকবে এক বছর।

আরো পড়ুন : এ মাসেই ৩৯তম বিসিএসের ফল

বেনাপোলস্থ ব্যাংক সমূহের যে সকল ম্যানেজার/শাখা প্রধানরা কার্যনির্বাহী পরিষদের মনোনীত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি মো. আবুল হোসেন; ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, সাংগঠনিক সম্পাদক এম এম আশিকুজ্জামান; এবি ব্যাংক লিমিটেড, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান; ব্র্যাক ব্যাংক লিমিটেড, দপ্তর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম; দি সিটি ব্যাংক লি.।

 

কার্যনির্বাহী সদস্য হয়েছেন একেএম মোস্তাফিজুর রহমান;  জনতা ব্যাংক লিমিটেড, মো. তছির উদ্দীন বিশ্বাস; অগ্রণী ব্যাংক লিমিটেড, মো. শফিকুল হোসেন ; স্ট্যান্ডার্স ব্যাংক লিমিটেড, মো. আশরাফুল আলম; সিমান্ত ব্যাংক লিমিটেড, মো. মফিদুল হাসনাত; ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, রিপন কুমার বিশ্বাস; পূবালী ব্যাংক লিমিটেড, মো. আমিনুর রহমান; ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মো. জোবায়ের হোসেন; আইএফআইসি ব্যাংক লিমিটেড, মো. মোশারেফ হোসেন; আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড ও  গৌতম কুমার দে;  আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক।