বাড়ির ওপর ভেঙে পড়লো বিমান, নিহত ৬

বাড়ির ওপর ভেঙে পড়লো আস্ত বিমান। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছে। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, চিলির পুয়ের্তো মন্ট শহরের একটি বাড়ির উপর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে ওই বিমানে থাকা পাইলটসহ ৬ জন নিহত হয়েছে। 

পুয়ের্তো মন্টের মেয়র হ্যারি জারগেনসেন জানিয়েছেন, বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। এছাড়া ৬ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন তিনি। 

আরো জানা যায়, এই বিমানের ভাঙা অংশের ধাক্কায় এক মহিলা আহত হয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়। 

আরো পড়ুন: পাকিস্তানে দুই বছরের শিশু ধর্ষণের শিকার​

তবে বিমানটি ঠিক কি কারণে বিধ্বস্ত হয়েছে তার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এছাড়া যে বাড়ির ওপর বিমানটি ভেঙে পড়েছে, সেই বাড়িতে কতজন ছিল তা জানা যায়নি।

ইত্তেফাক/এসআর