মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ল্যাটিন আমেরিকা সম্মেলনে অংশ নিচ্ছেন না। তিনি সিরিয়া ইস্যুকে গুরুত্ব দিচ্ছেন। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে।
জানা যাচ্ছে, সিরিয়ায় যে কোনো সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। সিরিয়ার আসাদ সরকারও সেই ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।
হোয়াইট হাউস জানায়, দেশে বসে সিরিয়া বিষয়ে দ্রুত কী পদক্ষেপ নেওয়া যায় তা পর্যবেক্ষণ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
শুক্রবার পেরুর লিমায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। তার সফর বাতিলে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, ভাল হয়েছে, আবার কেউ বলছেন বিষয়টি ঠিক হয়নি। ট্রাম্পের পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে। - রয়টার্স
ইত্তেফাক/মোস্তাফিজ