মিয়ানমারে রয়টার্সের সাংবাদিকদের জামিনের আবেদন খারিজ

মিয়ানমারের রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করতে বুধবার অস্বীকৃতি জানিয়েছে দেশটির একটি আদালত। রোহিঙ্গা সংকট নিয়ে প্রতিবেদন তৈরি করার সময় দায়ের করা একটি মামলায় চার মাস আগে তারা গ্রেফতার হন।

 

মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে জনাকীর্ণ একটি আদালতকক্ষে বিচারক বলেন, ‘আসামিদের মুক্তির ব্যাপারে করা তাদের আইনজীবীদের আবেদন খারিজের সিদ্ধান্ত নিয়েছে আদালত।’

 

গত বছরের সেপ্টেম্বরে রাখাইন রাজ্যের ইনদিন গ্রামে দশজন রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয় এবং একসঙ্গে মাটি চাপা দেওয়া হয়। এই তথ্য উদঘাটন করেছিলেন বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক যাদেরকে পরে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। ইতিমধ্যে এ মামলায় অভিযুক্ত সাত সেনা সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড  দেওয়া হয়েছে।

 
ইত্তেফাক/মোস্তাফিজ