কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি শাখা’র ডাকে অবরোধে বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এতে মহাসড়কের দু’দিকে যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে প্রধান ফটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
ইত্তেফাক/এসএস