প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন ফরাসী প্রেসিডেন্ট

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বুধবার জানিয়েছেন, ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মে মাসের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়া সফর করবেন। জানা গেছে, ৫০ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার ব্যয়ে ফিউচার সাবমেরিন প্রোগ্রাম কর্মসূচির ব্যাপারে আলোচনা করবেন ম্যাক্রন ও টার্নবুল। খবর সিনহুয়ার। 
 
এটি অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে অন্যতম বৃহৎ চুক্তি। এছাড়াও দুই নেতা অস্ট্রেলিয়া-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)’র ওপর আলোচনা শুরুর পরবর্তী পদক্ষেপ নিয়েও কথা বলবেন বলে জানা গেছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু