কর্মবিরতি প্রত্যাহারে বরিশাল বন্দর এলাকা জমজমাট

শ্রমিক ফেডারেশনের দাবি মেনে নেয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এতে করে বুধবার সকাল থেকে বরিশাল নদী বন্দর হতে স্থানীয় এবং অভ্যন্তরীণ রুটের নৌযানগুলো বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।

 

একইভাবে বিভিন্ন গন্তব্য হতে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেছে নৌযান। যাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বরিশাল নদী বন্দর। কলম্যানদের হাকডাকে পুরো বন্দর এলাকা জমজমাট।

আরো পড়ুন : নুসরাত হত্যা: আরও ২ জন গ্রেফতার

আন্দোলনরত নৌ শ্রমিকরা জানান, মঙ্গলবার রাতে শ্রম অধিদপ্তরে শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শ্রমিক ও মালিকদের ত্রিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে ১১ দফা দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। আর এ কারণে কর্ম বিরতি স্থগিত করে আন্দোলনরত শ্রমিকরা।

 

উল্লেখ্য ১১ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশন সারাদেশে ১৫ এপ্রিল রাত ১২টা থেকে কর্ম বিরতি শুরু করে আসছিল।

 

ইত্তেফাক/ইউবি