মার্কিন নির্বাচনে আর প্রার্থী হবেন না স্পিকার পল রায়ান

 
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান অবসরে যাচ্ছেন। তিনি আর মার্কিন নির্বাচনে প্রার্থী হবেন না। তার এই সিদ্ধান্ত আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য ক্ষতিকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
কংগ্রেসের এই প্রভাবশালী আইনপ্রণেতা তার বন্ধুদের জানিয়েছেন, আগামী নির্বাচনে তিনি আর প্রার্থী হচ্ছে না। যুক্তরাষ্ট্রে ৪৮ বছর বয়সী রায়ানের পদত্যাগের গুঞ্জনও উঠেছে। আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে অনুষ্ঠিত হবে। এতে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা হারালে তা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য ঝুঁকি তৈরি হবে।-বিবিসি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ