বরিশালের বানারীপাড়ায় বাসচাপায় লামিয়া আক্তার (৮) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।দুর্ঘটনার পরপর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের পশ্চিম নারায়ণপুর গাবতলায় এ দুর্ঘটনা ঘটে।
লামিয়া পশ্চিম নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার পিতা খাইরুল ইসলাম একটি বহুজাতিক খাদ্য কোম্পানির ভ্যানচালক।
আরও পড়ুন: কর্মবিরতি প্রত্যাহারে বরিশাল বন্দর এলাকা জমজমাট
এদিকে, লামিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা লাঠিসোটা নিয়ে সড়ক অবরোধ করে। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।অবরোধে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়রা।তারা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে।
ইত্তেফাক/এমআরএম