প্রধানমন্ত্রীর কাছে বার্ষিক রিপোর্ট পেশ করেছেন সিএজি

কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মাসুদ আহমেদ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁর জাতীয় সংসদ অফিসে বার্ষিক অডিট রিপোর্ট পেশ করেছেন।
 
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘সিএজি ২০১২-২০১৩, ২০১৩-২০১৪ এবং ২০১৪-২০১৫’র বার্ষিক অডিট রিপোর্ট এবং স্পেশাল অডিট রিপোর্ট পেশ করেছেন।’
 
প্রেস সচিব বলেন, অডিট রিপোর্ট গ্রহণকালে প্রধানমন্ত্রী জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি এবং বেসরকারি উভয় অফিসের নিয়মিত অডিট সম্পন্ন করার ওপর জোর গুরুত্বারোপ করেন। বাসস
 
ইত্তেফাক/কেকে