পলাশবাড়ীতে শ্বশুর বাড়ি থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পলাশবাড়ীতে শ্বশুর বাড়ি থেকে মনিরুল ইসলাম নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের মুংলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

একই ইউনিয়নের জাফর গ্রামের রড শ্রমিক আশাদুলের ছেলে মনিরুল ইসলাম ৪ মাস আগে উক্ত ইউনিয়নের পার্শ্ববর্তী মুংলিশপুর গ্রামের তারা মিয়ার মেয়ে তন্বী আক্তারকে বিয়ে করে। গত পহেলা বৈশাখ মনিরুল সস্ত্রীক ঢাকা থেকে বাড়ি চলে আসে। ১৬ এপ্রিল সন্ধ্যায় মনিরুল স্ত্রী তন্বীকে নিয়ে মুংলিশপুর গ্রামে শ্বশুরবাড়িতে যায়। ওইদিন রাতে মনিরুলকে বটি (তরকারি কাটা) দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়। প্রথমে শ্বশুর বাড়ির লোকজন মনিরুলকে ঘোড়াঘাট সেন্ট্রাল ডায়াগনস্টিক ক্লিনিক ও পরে পলাশবাড়ী হাসপাতালে নিয়ে যায়। কর্তৃব্যরত ডাক্তার মনিরুলকে মৃত ঘোষণা করলে তন্বীর পরিবারের লোকজন কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যায়।

আরো পড়ুন : কর্মবিরতি প্রত্যাহারে বরিশাল বন্দর এলাকা জমজমাট

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ হিপজুল আলম মুন্সি জানান, পরকীয়া প্রেমের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে পলাশবাড়ী থানায় হত্যা মামলা দায়ে করা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি