আফগানিস্তানের পূর্বাঞ্চলে জঙ্গি হামলায় জেলা গভর্নর নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশের খাজা ওমারি জেলার গভর্নরসহ ১২ জন তালেবান জঙ্গিদের হামলায় নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা একথা জানান। খবর সিনহুয়া’র।
 
বৃহস্পতিবার ভোরে জেলা সদরদপ্তরে এ হামলা চালানো হয়। এসময় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভবনে ঢুকে জঙ্গিরা গভর্নর আলি দোস্ত শামস ও অপর ১২ জন ব্যক্তিকে গুলি করে হত্যা করে। তবে এক বিবৃতিতে তালেবান জানিয়েছে যে, তারা অন্তত ২০ জনকে হত্যা করেছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু