রাজীবের অবস্থা আশঙ্কাজনক

 
দুই বাসের চাপায় ডান হাত হারানো কলেজ ছাত্র রাজীব হোসেনের অবস্থা আশঙ্কাজনক। গত ৩ এপ্রিল কারওয়ান বাজার এলাকায় দুই বাসের চাপায় কলেজ ছাত্র রাজীব ডান হাত হারান। তাকে পান্থপথের সমরিতা হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন।
 
ঢামেক হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান ডা. শামসুজ্জামান শাহীন জানান, রাজীবের অবস্থা আশঙ্কাজনক। তার মস্তিষ্ক কাজ করছে না। কিডনি, হার্ট, লিভার ও লাঞ্চ ওঠানামা করছে। মস্তিষ্কের সঙ্গে অন্য অঙ্গের রেন্সপন্স করছে না। রাজীব লাইফ সাপোর্টে রয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ