দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। বিশ্বে টিকে থাকতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। কেন না, গতানুগতিক শিক্ষা এখন আর খুব বেশি কাজে আসে না। তাই এখন প্রয়োজন মানসম্মত শিক্ষা।
শুক্রবার দুপুরে মতলব উত্তর উপজেলার নাওভাঙ্গা-জয়পুর উচ্চ বিদ্যালয়ের মাঠে স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব বলেছেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে ও অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি মজিবুর রহমান খোকন ও সদস্য সচিব হাসান ইমাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সমাজসেবক ডা. মজিবুর রহমান, রাজনীতিবিদ গাজী মুক্তার হোসেন, ডা. শাখাওয়াত উল্যাহ, ব্যাংকার আবুল কাশেম খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান মাস্টার, স্কুলের প্রধান শিক্ষক খান মো. শাহ আলম, সাবেক প্রধান শিক্ষক এমএ হান্নান প্রমুখ।
ইত্তেফাক/ইউবি