বৈশাখের নাটক ‘এবং মেঘের আকাশ’

মেঘ ছবি আঁকে। আকাশ খুব দুষ্টু এবং মজার একটি ছেলে, সব সময় খুব মজা করতে পছন্দ করে। মজা আর দুষ্টুমি করতে করতেই একদিন মেঘের সঙ্গে আকাশের পরিচয় হয়। আকাশ মেঘকে ভালোবেসে ফেলে। কিন্ত মেঘ আকাশকে ভালোবাসতে ভয় পায়, মেঘের অতীতের কিছু ঘটনার জন্য।
 
মেঘের দাদু মেঘকে বুঝিয়ে বলে, অতীতকে ভুলে যেতে এবং আকাশকে ভালোবাসতে, মেঘ ভাবছে তার এখন কি করা উচিত!
 
এমনটাই দেখা যাবে বৈশাখের নাটক ‘এবং মেঘের আকাশ’।  জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও আফরান নিশো। শামীমা শাম্মীর রচনা ও পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম।
 
নির্মাতা সূত্রে জানা গেছে, বাংলাভিশনে ১লা বৈশাখ, ১৪ এপ্রিল রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে ‘এবং মেঘের আকাশ’।
 
ইত্তেফাক/রেজা