‘উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কাকে জয়ী করতে হবে’

বাংলা নববর্ষ উপলক্ষে ঈশ্বরদী উপজেলা পরিষদ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দেন। শোভাযাত্রা শহরের বিভিন্ন স্থান ঘুরে উপজেলা পরিষদে এসে শেষ হয়। 
 
এ সময় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, নববর্ষ আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও উন্নয়নের চিত্রকে স্মরণ করিয়ে দেয়। দেশনেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বার্তা প্রত্যেক ঘরে ঘরে ছড়িয়ে দিন। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে জয়ী করতে হবে।
 
এ সময় উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, নির্বাহী অফিসার আল মামুন, থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন সহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি