সাতক্ষীরায় ইঞ্জিনভ্যান উল্টে চালক নিহত

সাতক্ষীরায় কালিগঞ্জে ইঞ্জিন ভ্যান উল্টে চালক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার কুশলিয়া মৌতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম জিয়ারুল ইসলাম (২০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর গ্রামের আব্দুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে জিয়ারুল বাড়ি থেকে বের হয়ে কাঠ বোঝাই ইঞ্জিনভ্যান চালিয়ে কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুশলিয়া নামক স্থানে পৌঁছালে ইঞ্জিভ্যানটি অসাবধানতায় রাস্তার উপর উল্টে যায়। এ সময় জিয়ারুল কাঠ বোঝাই ওই ইঞ্জিন ভ্যানের তলায় পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

পরে স্থানীয়রা তার স্বজনদের খবর দিলে তারা তার লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর সদর হাসপাতাল নিয়ে যান।

আরও পড়ুন: প্রিয়াঙ্কা গান্ধীকে ‘চোরের বউ’ বললেন বিজেপির মন্ত্রী

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/কেকে