ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, নববর্ষ আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও উন্নয়নের চিত্রকে স্মরণ করিয়ে দেয়। দেশনেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বার্তা প্রত্যেক ঘরে ঘরে ছড়িয়ে দিন।
বাংলা নববর্ষ উপলক্ষে ঈশ্বরদী উপজেলা পরিষদ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন।
এসময় উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, নির্বাহী অফিসার আল মামুন, থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিনসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি