সেবা নেয়া রোগীদের স্মৃতিচারণ, কেক কাটা ও র্যাফের ড্রর মাধ্যমে ১৫ বছর পূর্তি উদযাপন করেছে আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেন্টাল বিভাগ। রবিবার সকালে কলেজ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ডেন্টাল বিভাগ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আফিকুর রহমান। বক্তব্য রাখেন মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. তরিকুল ইসলাম, পরিচালক (মেডিকেল এডুকেশন) ডা. আনোয়ার হোসেন মুন্সি।
অনুষ্ঠানে ডেন্টাল বিভাগের ওপর তথ্যচিত্র তুলে ধরেন ও সকলকে ধন্যবাদ দেন বিভাগীয় প্রধান ও হাসপাতালের সহকারীর পরিচালক ডা. আয়শা আক্তার। পরে কেক কাটা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন হাসপাতালের পরিচালক ডা. নাহিদ ইয়াসমিন। অনুষ্ঠানে র্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার পেয়েছেন আবু সাদাত খান মজলিস।
ইত্তেফাক/আরকেজি